রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়দের সম্মানও দেখছে বিসিবি

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ১১:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ‘‘ক্রিকেটাররা যখন খেলতে যায়, তখন মানসম্মান নিয়ে ক্রিকেট খেলে। যখন কোনো ক্রিকেটারকে কোনোভাবে অসম্মান করা হয় তখন ক্রিকেটারদের মানসিকতাও পরিবর্তন হয়ে যায়।’’– কথাগুলো বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এরপর নাটকীয়ভাবে ২৪ ঘণ্টায় পরিবর্তন হয়ে যায় নানা দৃশ্যপট। বিসিসিআই থেকে মোস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্স বাধ্য হয় বাংলাদেশের পেসারকে সরিয়ে দিতে। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সরকার নিরাপত্তার ইস্যুটিকে সামনে নিয়ে আসে। প্রশ্ন তোলে, একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে বিশ্বকাপে বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে ভারত। দ্রুতই সিদ্ধান্ত হয় বাংলাদেশ দলকে বিশ্বকাপ খেলতে ভারতে না পাঠানোর। সরকারের সিদ্ধান্ত বিসিবি জানিয়েছে আইসিসিকে।

বিসিবি এখন আইসিসির সাড়া পাওয়ার অপেক্ষায়। বিসিবি বস আমিনুল ইসলাম জানিয়েছেন, আইসিসি বিসিবিকে আলোচনায় ডাকবে শিগগিরিই। নিজেদের কঠোর অবস্থানে যাওয়ার পেছনে বিসিবি শুধু ভারতের বাড়াবাড়িকেই সামনে আনছে না বরং ক্রিকেটারদের সম্মানটাও দেখছে। আমিনুল যেমন শুরুতেই বলেছেন, ‘‘ক্রিকেটাররা যখন খেলতে যায়, তখন মানসম্মান নিয়ে ক্রিকেট খেলে।’’

সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট একই সুরে সুর মিলিয়েছেন, ‘‘যে ইস্যু নিয়ে মোস্তাফিজুরকে (ফেরত) পাঠানো হয়েছে, সেটা কিন্তু বোধগম্য না। পারফরম্যান্সের কারণে হতে পারত। কিন্তু কোনো কিছুই না, তবু এটা করা হলো, যা আমাদের সবাইকে ছুঁয়ে গেছে। দিনশেষে আমাদের স্বার্থটা দেখতে হবে। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা আমাদের দেখানোরও দরকার নেই। আমরা ক্রিকেট ভালোবাসি, সব রকম খেলা ভালোবাসি। কিন্তু যখন আমাদের এক নাগরিককে অসম্মান করবেন, আমার মনে হয় ওটা (আইপিএল) এড়িয়ে যাওয়াই উচিত। আর আমি আইপিএল এমনিতেও ওভাবে পছন্দ করি না।’’

খেলার মাঠে রাজনীতি টানা পছন্দ না খালেদ মাসুদের। কিন্তু বিসিবির এই পরিচালক মনে করেন, ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে, ‘‘রাজনৈতিকভাবে এগিয়ে আসতে হবে। রাজনৈতিকভাবে এই সমস্যা তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। আমি মনে করি রাজনীতিবিদদের এই জিনিসটা থেকে সরে আসা উচিত। বিশেষ করে যেটা মোস্তাফিজকে নিয়ে হয়েছে, সেটা ভালো কাজ হয়নি। খেলার মাঠে এসব না আসাই ভালো।’’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।