রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ০২:৪৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি ‘ধিক্কার’ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর। 

গত রোববার (৪ জানুয়ারি) ছিল চলচ্চিত্রের শীর্ষ এই খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেতা। কথা প্রসঙ্গে উঠে আসে মুস্তাফিজের এই আইপিএল ইস্যু। সেখানে অভিনেতা সরাসরি ভারতকে ধিক্কার জানান। বলেন, মোস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই।  

ক্রিকেটকে খুব পছন্দ করেন এই অভিনেতা। তাই মুস্তাফিজ প্রসঙ্গে বলতে গিয়ে এই কাটার মাস্টারকে নিয়ে বেশ প্রশংসা করলেন মিশা। বলেন, মুস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার। মুস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়, বাংলাদেশে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার, তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই। রাজনীতি ও সংস্কৃতির সংঘাত নিয়ে ব্যাখ্যা মিশা সওদাগর তার বক্তব্যে সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার বিষয়টিকে কুরুচিপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, শিল্প ও ক্রীড়া হওয়া উচিত উন্মুক্ত, যেখানে রাজনীতির কোনো স্থান নেই।

চলচ্চিত্রের এই খলনায়ক বলেন, খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করল। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। অভিনেতা আরও বলেন, মুস্তাফিজের মতো তারকাকে আটকানোর প্রচেষ্টাকে শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।