রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রণবীর নয়, নির্মাতা সঞ্জয়কে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা!

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ০২:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বর্তমানে বলিউডের অন্যতম সুখী দম্পতির তালিকায় রণবীর সিং-দীপিকা পাড়ুকোন জুটি। সংসারে সুখ নিয়েই এক লম্বা সময় অতিক্রম করেছেন তারা। কিন্তু সম্প্রতি দীপিকার একটি মন্তব্য নিয়ে বেশ আলোচনা তার ভক্তমহলে। কারণ, নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন তিনি!  মূলত, জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে সালমান খানের এক প্রশ্নের জবাবে মজার ছলে এমন মন্তব্য করেছিলেন এই নায়িকা। সম্প্রতি সেই পুরনো অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।

ঘটনাটি ছিল ‘পদ্মাবত’ সিনেমার প্রচারের সময়ের। অনুষ্ঠানের সঞ্চালক সালমান খান দীপিকাকে একটি মজার খেলায় অংশ নিতে বলেন। শর্ত ছিল- রণবীর সিং, শাহিদ কাপুর ও সঞ্জয় লীলা বানশালি; এই তিনজনের মধ্যে একজনকে বিয়ের জন্য, একজনকে প্রেমের জন্য এবং অন্যজনকে হত্যার (খেলার অংশ হিসেবে) জন্য বেছে নিতে হবে। সেই প্রশ্নের উত্তরে দীপিকা জানান, তিনি রণবীরের সঙ্গে প্রেম করতে চান এবং শাহিদ কাপুরকে ‘হত্যা’ করবেন। তবে বিয়ের জন্য তিনি বেছে নেন পরিচালক সঞ্জয় লীলা বানশালিকে।

অনুষ্ঠানে দীপিকা আরও জানিয়েছিলেন যে, শাহিদ কাপুর তখন বিবাহিত ছিলেন বলেই মজার ছলে তাকে হত্যার তালিকায় রেখেছিলেন। অন্যদিকে, সেই সময়ে রণবীর ও দীপিকার প্রেম চলছিল; তাই বিয়ের জন্য ছবির পরিচালককেই বেছে নিয়েছিলেন তিনি। তবে বাস্তবে এই মজার মন্তব্যের কয়েক বছর পরই অর্থাৎ ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে সাতপাকে ধরা পড়েন দীপিকা। ২০২৪ সালে এই তারকা দম্পতির কোল আলো করে আসে কন্যাসন্তান ‘দুয়া’।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।