রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোহান জানালেন, ‘বিন্দাস’ আছেন মুস্তাফিজ

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ০২:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গেল দুই দিন ধরে বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে মুস্তাফিজুর রহমান। কেননা আসন্ন আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের এই পেসারকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার দাবিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। অবশ্য গতকাল বিপিএলে রংপুর রাইডার্সকে বল হাতে জিতিয়েছেন মুস্তাফিজ। 

পরে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছেন, ‘আমার কাছে মনে হয় মুস্তাফিজ বিশ্বমানের বোলার। সে এটা অনেক দিন ধরে প্রমাণ করে আসছে। এই বিশ্বাস সবার ওপর আছে। ওকে নিয়ে আর বলার কিছু নেই। সবাই সবসময় মুগ্ধ। ও বিন্দাস (আরামে) আছে। একইসাথে (কেকেআর ইস্যুতে) খারাপ লাগা থাকতেই পারে। সে যেটা ডিজার্ভ করে, আগেও আরও ডিজার্ভ করতো। তবে আমার কাছে মনে হয় সে ভালোই আছে।’

সোহান আরও বলেন, ‘শেষ পর্যন্ত বিশ্বাস ছিল, মুস্তাফিজ আছে। আকিফ জাভেদও ভালো করেছে। শেষ বলে বাউন্ডারি হওয়াতে মুস্তাফিজের ওপর একটু চাপ বেশিই গিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে সে তার সেরাটা দিতে পারে।’ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোহান জানান, ‘সত্যি কথা বলতে, আমি সোশ্যাল মিডিয়া অত ফলো করি না। বাইরে কী হচ্ছে, খুব একটা বেশি জানি না। হ্যাঁ কথা হচ্ছিল। মুস্তাফিজের খারাপ লাগা থাকতে পারে। ও সবসময় স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে সেরাটা দেওয়ার। আমার কাছে মনে হয় বিন্দাস আছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।