রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটকে বিদায় বললেন শফিউল

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ০১:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সবশেষ গেল ৬ বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন শফিউল ইসলাম। ইনজুরি আর বয়সও ছিল একটা বিষয়। তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছিলেন এই পেসার। আজ (সোমবার) সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শফিউল। তিনি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে খেলা ছাড়লেও অন্য কোনোভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন কিনা সেটা এখনো জানেন না তিনি। তবে ভালো সুযোগ থাকলে অবশ্যই ক্রিকেটের সঙ্গে সম্পর্ক রাখবেন এই পেসার।

ফেসবুক পোস্টে অবসরের ঘোষণা দিয়ে শফিউল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।’ ২০০৭ সালের মার্চে লিস্ট এ ম্যাচ দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু শফিউলের। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ৩৬ বছর বয়সী পেসার সব মিলিয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, উইকেট ১০৭টি।

২০১০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় শফিউলের। তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স ২০১১ সালের বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঐতিহাসিক জয় পায়। ২ উইকেটে জয়ের ম্যাচে ২৪ রানে অপরাজিত ছিলেন তিনি। একই আসরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১ রান খরচায় দারুণ বোলিংয়ে চার উইকেট নেন শফিউল। ওই সময় বিশ্বকাপে সেটাই ছিল কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।