রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফের একটানা ব্যর্থতায় যা বললেন কোচ

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ১২:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : এশিয়া কাপ ও এর পরে দ্বিপাক্ষিক সিরিজগুলোয় সাইফ হাসান স্বপ্নের মতো সময় কাটিয়েছেন। তবে এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের এই টপঅর্ডার তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না। চার ম্যাচে ২৬ রান এসেছে সাইফের ব্যাট থেকে। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষেও সুবিধা করতে পারেননি ঢাকার এই ব্যাটার, ২৪ বলে করেন এই আসরে নিজের সর্বোচ্চ ১৫ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অফফর্মে থাকা সাইফকে নিয়ে কথা বলেন দলের সহকারী কোচ আশিকুর রহমান মজুমদার। 

আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলের সহঅধিনায়ক সাইফ। প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলেও জায়গা ধরে রাখতে হলে বিপিএলই তার সামনে শেষ পরীক্ষা। সাইফের ওপর থেকে অবশ্য ভরসা হারাচ্ছেন না আশিকুর, ‘সাইফ বিশ্বমানের খেলোয়াড়, সন্দেহ নেই। হয়তো একটু খারাপ সময় যাচ্ছে। আশা করব সামনের ম্যাচে ফিরে আসবে। মেন্টালি বা টেকনিক্যালি সবই ওর ঠিক আছে। শুধু একটা ভালো দিন দরকার, ভালো সময় দরকার।’

ঢাকার সহকারী কোচ মাহাবুব আলী জাকির মৃত্যুর পর তার উত্তরসূরি হয়েছেন আশিকুর। নিজের নিয়োগের ব্যাপারে কোচ বলেন, ‘মিঠুনের মাধ্যমে আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন বিলাস ভাই। মিঠুন আমাকে ফোন দিয়ে বলে যে ‘আমাদের প্লেয়ারদের জন্য আপনাকে দরকার। একটা দুর্ঘটনা ঘটে গেছে।’ সবাই খুবই আপসেট ছিল। আমাকে বলে আমি যেন প্লেয়ারদের সাহায্য করতে আগ্রহ প্রকাশ করি। আমার মনে হয় না (কোচের মৃত্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে)। পেশাদার জীবনে, পেশাদার ক্রিকেটে আনপ্রেডিক্টেবল বিষয় ঘটবে। এখান থেকে ঘুরে দাঁড়ানোই আসল ব্যাপার। আমাদের ভাগ্য অনুকূলে নেই। তবে খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা করছে। দিনদিন উন্নতি করার চেষ্টা করে যাচ্ছে তারা।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।