রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ১২:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভেনেজুয়েলার তেল নেওয়ার পথ সহজ করতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে— গতকাল শনিবার মধ্যরাতে যখন তাকে মার্কিন সেনারা ধরে নিয়ে আসে তখন এমন খবর চাউর হয়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, তেলে জন্য মাদুরোকে আটক করা হয়নি। তবে ভেনেজুয়েলার তেল উত্তোলনের জন্য পশ্চিমা দেশের অনেক কোম্পানি আগ্রহী বলে জানিয়েছেন তিনি। রোববার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম সিবিএসকে মার্কো রুবিও বলেন, “সেখানে যা হয়েছে তা হলো আমরা এক মাদক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। গত ১৫ বছর ধরে মাদুরো আমাদের নাগরিদের বিরুদ্ধে যেসব অপরাধ করেছেন সেগুলোর জন্য মার্কিন আদালতে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।”

তেল নেওয়ার পথ সহজ করতে এ কাজ করা হয়েছে এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, “তেলের বিষয়… ভেনেজুয়েলার তেল শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা সব তেলক্ষেত্র ধ্বংস করে দিয়েছে। যেগুলো তাদের জন্য প্রচুর অর্থ নিয়ে আসত। তারা এখন দেউলিয়া। তাদের তেল শিল্প পুনরায় জাগিয়ে তুলতে নতুন করে বিনিয়োগ করতে হবে, যা আসলে তাদের নেই। তাদের বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ প্রয়োজন। এসব বেসরকারি প্রতিষ্ঠান শুধুমাত্র নির্দিষ্ট শর্তের ভিত্তিতে বিনিয়োগ করবে।” অনেক পশ্চিমা কোম্পানি ভেনেজুয়েলার তেল উত্তোলন করতে চায়

অপর সংবাদমাধ্যম এবিসি নিউজেকে রুবিও জানিয়েছেন, কোনো তেল কোম্পানির সাথে তার সরাসরি কোনো কথা হয়নি। কিন্তু তিনি স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে কথা বলেছেন। যারা তেল কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করবে। তাদের ধারণা পশ্চিমা তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল উত্তোলন করতে অনেক আগ্রহী হবে। তেল পরিশোধনের জন্য যুক্তরাষ্ট্র সেরা উল্লেখ করে রুবিও বলেন, “গালফ উপকূলে আমাদের তেল পরিশোধনাগারগুলো ভারী তেল পরিশোধনে সেরা। বিশ্বব্যাপী ভারী জ্বালানি তেলের অভাব রয়েছে। আমি মনে করি যদি সুযোগ দেওয়া হয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে অনেক আগ্রহ দেখাবে।”

সূত্র: সিবিএস, এবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।