রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেন বানসালিকে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা?

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৬   ১১:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বর্তমানে রণবীর সিংয়ের সঙ্গে সুখের সংসার করছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। ভালোবেসে বিয়ে, সংসার আর সন্তানের মা হওয়া—সব মিলিয়ে জীবন এখন পরিপূর্ণ। তবে এক সময় অভিনেত্রী নিজেই প্রকাশ্যে বলেছিলেন, তিনি নাকি পরিচালক সঞ্জয়লীলা বানসালিকে বিয়ে করতে চান! সম্প্রতি সেই পুরনো মন্তব্য ঘিরেই আবার চর্চা শুরু হয়েছে।

‘পদ্মাবত’ মুক্তির আগে সালমান খানের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অতিথি হয়ে হাজির হয়েছিলেন দীপিকা।
অনুষ্ঠানের মঞ্চে সালমানের প্রশ্নোত্তর পর্বেই উঠে আসে এই চমকপ্রদ মন্তব্য। মজার ছলে ভাইজান প্রথমে জানতে চান, বন্ধ লিফটে কার সঙ্গে আটকে পড়তে চান দীপিকা। উত্তরে অভিনেত্রী বলেন, সালমান খানের সঙ্গেই। সঙ্গে সঙ্গে রসিকতা করে সালমান বলেন, “আমিও বন্ধ লিফটে নিজের সঙ্গেই আটকে পড়তে চাই।”

এরপর সালমান প্রশ্ন করেন, কাকে ভালোবাসবেন, কাকে বিয়ে করবেন আর কাকে হত্যা করবেন—এই তিনটি অপশনের মধ্যে বেছে নিতে হবে রণবীর সিং, শাহিদ কাপুর ও সঞ্জয়লীলা বানসালির নাম।দীপিকা তখন হাসতে হাসতেই বলেন, তিনি প্রেম করবেন রণবীর সিংয়ের সঙ্গে, বিয়ে করবেন সঞ্জয়লীলা বানসালিকে আর ‘হত্যা’ করবেন শাহিদ কাপুরকে।

সে সময় রণবীর ও দীপিকার প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। অন্যদিকে শাহিদ কাপুর তখন বিবাহিত ছিলেন।
তাই পুরো বিষয়টাই যে নিছক রসিকতার অংশ ছিল, তা তখনই স্পষ্ট হয়ে যায়। তবে বিয়ের জন্য পরিচালকের নাম বেছে নেওয়ায় মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন দীপিকা।

সম্প্রতি সেই অনুষ্ঠানের ভিডিও আবার সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি নিয়ে সমালোচনার বদলে অনুরাগীদের বেশিরভাগই এটিকে হালকা মেজাজের রসিকতা হিসেবেই দেখছেন। উল্লেখ্য, ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাডুকোন। ২০২৪ সালে তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। আর গত দীপাবলিতে প্রথমবার প্রকাশ্যে মেয়ের মুখ দেখান এই তারকা দম্পতি।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।