রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজের জাদুতে শেষ ওভারে রোমাঞ্চকর জয় রংপুরের

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৬   ১১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : শেষ ওভার করতে এসে রাজশাহী ওয়ারিয়র্সের কথা হয়তো মনে পড়েছিল মুস্তাফিজুর রহমানের। সেদিন প্রতিপক্ষের বিপক্ষে সুপার ওভারে বোলিংয়ে এসে ম্যাচ জেতাতে পারেননি তিনি। আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তাই হয়তো পণ করেছিলেন। রংপুরকে জয় এনে দিতে হবে।

আজ পেরেছেনও মুস্তাফিজ। ৬ বলে ১০ রানের সমীকরণে জাদু দেখিয়েছেন তিনি। বাঁহাতি পেসারের স্লোয়ার, কাটার ও ইয়র্কারে বিভ্রান্ত হয়ে মাত্র ৪ রান নিতে পেরেছেন মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান। তাতে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে রংপুর।
 
রংপুরের টানা দ্বিতীয় জয়ে ভেস্তে গেছে মিঠুনের ফিফটি। সর্বশেষ দুই ম্যাচে জয় না পাওয়া ঢাকার মুখে আজ হাসি এনে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন তিনি। কিন্তু শেষটা মেলাতে পারলেন না ৫৬ রানে অপরাজিত থাকা ঢাকার অধিনায়ক। অথচ রান তাড়ার শুরু থেকে ম্যাচটা তাদের হাতেই ছিল।তবে শেষ ওভারে মুস্তাফিজ সব সমীকরণ পাল্টে দিলেন।

এর আগে মাহমুদ উল্লাহর ফিফটিতে ১৫৫ রানের সংগ্রহ পায় রংপুর। এবারের বিপিএলে প্রথম ফিফটির ইনিংসটি খেলেছেন ৫১ রানের। তার ৭ চারের ইনিংসের বিপরীতে শেষ দিকে ৩৮ রানের ঝোড়ো ইনিংসে দেড়শোর্ধ্ব সংগ্রহ এনে দেন খুশদিল শাহ। ১৮০.৯৫ স্ট্রাইরেটের ইনিংসে ৪ চারের বিপরীতে ২ ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানের অলরাইন্ডার।
এ ছাড়া আজ তিনে নেমে ৩৩ রান করেছেন রংপুরের হয়ে আগের তিন ম্যাচে ওপেন খেলা ডেভিড মালান। ঢাকার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন জিয়াউর রহমান।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।