রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নব্বই দশকের আমেজে ফাহমিদার তিন গান

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৬   ০৪:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শিল্পীদের এখন নতুন গান প্রকাশ তেমন একটা দেখা যায় না। সেক্ষেত্রে ব্যতিক্রম প্রখ্যাত সংগীতশিল্পী ফাহমিদা নবী। একসঙ্গে এনেছেন তিনটি নতুন গান। সেগুলো হলো- ‘দুঃখের দলিল’, ‘আসলোনা বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’। গান তিনটি লিখেছেন গোলাম মোর্শেদ। সুর করেছেন সংগীতশিল্পী শামস সুমন। নতুন গানগুলো নিয়ে ফাহমিদা নবী বলেন, এই তিন গানে নব্বইয়ের দশকের ছাপ রয়েছে, যেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। গানগুলোর কথা বেদনার হলেও মডার্ন একটা ভাইব রাখা হয়েছে।

এ ছাড়া সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ফাহমিদা নবীর গাওয়া ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন’ শিরোনামের আরেকটি নতুন গান। গানটি লিখেছেন সোহেল আলম। সুর ও সংগীতায়োজন করেছেন শেখ মোহাম্মদ রাজোয়ান। গানটি নিয়ে এই শিল্পীর ভাষ্য, আমার কণ্ঠে শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, এটা তেমনই। এই গানটি শুনে আপনারা ভিন্ন অনুভূতি পাবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।