রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তৌসিফ-নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, নতুন বছরেই সংসার শুরু!

প্রকাশিত - ০৩ জানুয়ারি, ২০২৬   ০৩:৪৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পারিবারিকভাবে বিয়ে, কিন্তু একে অপরকে ঠিকভাবে বুঝতে পারছেন না। সম্পূর্ণ অজানা-অচেনা একজন মানুষের সঙ্গে বাকি জীবন কাটানো নিয়ে মনে কাজ করছে তীব্র দ্বিধা-দ্বন্দ্ব। ভালোবাসার বন্ধনটা কি আদৌ মজবুত হবে, নাকি সংশয়েই কাটবে জীবন- তৌসিফ ও নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’- এ দেখা যাচ্ছে তা। গত বছর থেকেই দর্শকদের মাঝে ছিল ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নিয়ে কৌতূহল। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন বছরের শুরুতেই সংসার পাতলেন এই জুটি! তবে বাস্তবে নয়, পর্দায়। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে সিএমভির ইউটিউব চ্যানেলে তাদের এই নতুন জীবনের গল্প দেখতে পাচ্ছেন সবাই।

কেন্দ্রীয় চরিত্রে তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মাসুম রেজওয়ান, আয়েশা লাবণ্য ও খলিলুর রহমান কাদেরী। এস কে শাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় নাটকটি সিএমভির ব্যানার থেকে মুক্তি দেওয়া হয়েছে। নতুন বছর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রায়ই দর্শকদের বিশেষ কিছু উপহার দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় সিএমভি তাদের বিশেষ আয়োজন হিসেবে এই নাটকটি প্রকাশ করেছে। মুক্তির পরপরই নাটকটি ইউটিউবে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। তৌসিফ-নীহা জুটির নতুন রসায়ন দেখার জন্য ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল এই নাটকের মাধ্যমে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।