রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রকাশিত - ০২ জানুয়ারি, ২০২৬   ১১:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আগ্রহ রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে একটি গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে জনগণ পূর্ণাঙ্গভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।’

২ জানুয়ারি সকালে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় চঞ্চল গোসাইয়ের আশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে স্বাধীনতা বিরোধীদের কথা বলে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। এর ফলে জনগণ নির্বাচনের বিষয়ে তাদের প্রত্যাখ্যান করেছে।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগই বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে।

ভারতে পালিয়ে থাকা অপরাধীদের ফেরত আনার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। কিছুটা সময় লাগলেও অপরাধীদের ফেরত আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আশ্রম পরিদর্শনকালে শফিকুল আলম আশ্রমের সবার খোঁজখবর নেন এবং উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।