রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমজেএফতে মনির হোসেন সভাপতি ও আহসান হাবিব সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত - ০২ জানুয়ারি, ২০২৬   ১১:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মনির হোসেনস সভাপতি এবং আহসান হাবিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার অনুষ্ঠিত ভোট গণনা শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৮৩ জন ভোটারের মধ্যে ৮১টি ভোট পড়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মনির হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম গোলাম সামদানী ভূঁইয়া পান ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বী জুনায়েদ শিশির পান ৩২ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে বাবুল বর্মণ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে এস এম নুরুজ্জামান তানিম পেয়েছেন ৩৪ ভোট। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে তাহিদুল ইসলাম রানা ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে গিয়াস উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট। অর্থ সম্পাদক পদে মাহফুজুল ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আনিসুজ্জামান পেয়েছেন ৩৪ ভোট।

দপ্তর সম্পাদক পদে ওবায়দুর রহমান ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে সঞ্জয় অধিকারী পেয়েছেন ৩৭ ভোট। কার্যনির্বাহী সদস্য (পাঁচটি পদ) হিসেবে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান, এস এম জাকির হোসেন, মো. সাজ্জাদ হোসাইন ও সুশান্ত সিনহা। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।