রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগে যেভাবে কাজ করতাম, এখন তা সম্ভব নয়’

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৬   ০৩:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে শুরু। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। এক দশকের বেশি সময়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। বড় বাজেটের ছবি আর নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত হিসেবে তার ব্যস্ততা আকাশচুম্বী। তবে তুঙ্গে থাকা ক্যারিয়ারের মাঝেই এবার ব্যক্তিগত জীবন নিয়ে এক বড় সিদ্ধান্তের কথা জানালেন এই অভিনেত্রী। মেয়ে রাহার জন্মের পর থেকে আলিয়ার জীবনে অগ্রাধিকারের জায়গা বদলেছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, এখন থেকে বছরে একটির বেশি সিনেমায় কাজ করবেন না তিনি। মূলত মেয়ে রাহাকে পর্যাপ্ত সময় দিতেই নিজের কাজের গতি কমিয়ে আনার এই সিদ্ধান্ত। আলিয়া বলেন, ‘আমি ক্যারিয়ারকে কখনোই কোনো নির্দিষ্ট মাইলফলক হিসেবে দেখি না। আগে যেভাবে কাজ করতাম, এখন আর তা সম্ভব নয়। কারণ আমার একটি সন্তান আছে। আগে আমি একসঙ্গে দুই-তিনটি সিনেমার কাজ করতাম, কিন্তু এখন মন আর সেটা সায় দেয় না। যখন যে কাজটি করব, সেখানে শতভাগ মনোযোগ দিতে চাই।’

মা হওয়ার পর আলিয়া নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন অ্যাকশন ঘরানার সিনেমায়। হলিউডের ‘হার্ট অব স্টোন’ এবং বলিউডের ‘আলফা’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘মা হওয়ার পর অ্যাকশন দৃশ্যগুলো করতে গিয়ে বুঝতে পেরেছি আমার শরীর এখনো কতটা ফিট। ‘আলফা’ আমাকে এমন কিছু সুযোগ করে দিয়েছে যা আগে কখনো পাইনি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।