রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কফি হাউস’-এর সেই আড্ডার ছোঁয়া এবার সিনেমায়

প্রকাশিত - ৩১ ডিসেম্বর, ২০২৫   ০৬:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’  মান্না দে-র এই একটি গানটি যেন এখনও আবেগ ও নস্টালজিয়াকে আগলে রেখেছে। গানের কথায় উঠে আসা সেই সাত বন্ধু অমল, নিখিলেশ, মৈদুল কিংবা সুজাতা। এবার গানের সুর পেরিয়ে ধরা দেবেন সিনেমার পর্দায়।  জেনি সরকার ও দীপায়ন মণ্ডলের যৌথ পরিচালনায় কলকাতায় নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘কফি হাউস’। সিনেমাটিতে গানের জনপ্রিয় চরিত্রগুলোকে নতুন আবহে তুলে ধরা হয়েছে। এতে রমার ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সুজাতা চরিত্রে দেখা যাবে অনুরাধা মুখোপাধ্যায়কে। 

এ ছাড়া ডি’সুজা চরিত্রে শুভ্র সৌরভ দাস, মৈদুলের ভূমিকায় রজ্জাক হোসেন, নিখিলেশের চরিত্রে পবন আগারওয়াল এবং অমলের ভূমিকায় অভিনয় করছেন শুভাশিস ঘোষ। কেবল আড্ডার গল্প নয়, এই সিনেমাটি মূলত একটি সাসপেন্স ড্রামা। গল্পের শুরু হয় বর্তমান সময়ে উত্তরবঙ্গের একটি চা বাগান থেকে। সেখান থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান বয়স্কা সুজাতা। তার খোঁজে নেমে নাতনি খুঁজে পান এক পুরনো ডায়েরি। সেই ডায়েরির পাতা উল্টে গল্প ফিরে যায় গত শতাব্দীর আটের দশকের কলকাতায়।  অতীতের সেই রহস্য সমাধান করতে গিয়ে নাতনিকে পড়তে হয় নানা প্রতিকূলতায়। কেন সেই রহস্য এবং কী ছিল তাদের সেই আড্ডার আড়ালে— তা নিয়েই এগোবে সিনেমার কাহিনী। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।