রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এআই কাণ্ডে বিপাকে ভারতী সিং

প্রকাশিত - ৩১ ডিসেম্বর, ২০২৫   ০৬:০৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। গত ১৯ ডিসেম্বর ভারতী ও হর্ষ লিম্বাচিয়া দম্পতির কোল আলো করে এসেছে তাদের ছোট ছেলে, যার ডাকনাম রাখা হয়েছে ‘কাজু’। বড় ছেলে লক্ষ্য ওরফে গোলার পর ছোট ছেলের মুখ দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। কিন্তু এখনও সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি ভারতী। 

অথচ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কাজুর একাধিক ছবি! যা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এই তারকা। সম্প্রতি নিজের এক ভ্লগে ভারতী জানান, কাজুর ছবি বলে দাবি করে ইন্টারনেটে যেসব ছবি ভাইরাল হয়েছে, তার সবকটিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। এই জালিয়াতি দেখে রীতিমতো রেগে আগুন তিনি।

ভারতী জানান, বেশ কিছু অপরিচিত মানুষ তাকে ইমেইল ও ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে দাবি করছেন যে এগুলোই কাজুর ছবি। ভারতীর ঘনিষ্ঠ বন্ধু দীক্ষা বিষয়টি সবার আগে সামনে আনেন। দীক্ষা বলেন, ‘গোলার কোলে একটি শিশু অথবা হর্ষের কোলে ছোট কাজু এমন অনেক ভুয়ো ছবি এআই দিয়ে বানানো হয়েছে। এমনকি অনেকে আমাদের ইমেইল করে বলছে যে এটাই কাজু। আমরা জানি এগুলো সবই নকল।’

বিষয়টি নিয়ে মন খারাপ করে ভারতী ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সবাইকে পরিষ্কার বলতে চাই, আমরা এখনও কাজুর মুখ প্রকাশ্যে আনিনি। লোকে এআই দিয়ে কী কী করছে কে জানে! যারা এসব করছেন তারা করুন, কিন্তু আমাদের ছেলের আসল চেহারা তখনই দেখা যাবে যখন আমরা নিজেরা ছবি শেয়ার করব। মিথ্যাকে কখনও সত্য প্রমাণ করা যায় না।’ উল্লেখ্য, ভারতী ও হর্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে সঠিক সময়ে বড় আয়োজনের মাধ্যমেই তারা তাদের দ্বিতীয় সন্তানের মুখ ভক্তদের দেখাবেন। তার আগ পর্যন্ত এ ধরনের বিভ্রান্তিকর ছবি থেকে দূরে থাকতে ভক্তদের অনুরোধ জানিয়েছেন তারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।