রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

প্রকাশিত - ৩১ ডিসেম্বর, ২০২৫   ০৪:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিদায়ের অপেক্ষায় ২০২৫। এ বছর ব্যস্ত সময় পার করেছে আন্তর্জাতিক ক্রিকেট। চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, নারী ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়েছে। পাশাপাশি আরো অনেক দ্বিপাক্ষিক সিরিজও হয়েছে। বছর জুড়ে বাইশ গজে হয়েছে অনেক রেকর্ডও। ২০২৫ এ এসে একটি বিরল রেকর্ডের সাক্ষী হয়েছে ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থেকে শুরু করে ওয়ানডেতে টানা ২০ ম্যাচে টস হেরেছে ভারত। যা ওয়ানডেতে টানা টস হারের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের, তারা টানা ১১ ম্যাচে হেরেছিল।

চলমান অ্যাশেজেও বিরল একটি রেকর্ড হয়েছে। সিরিজে ইতোমধ্যেই দুটি ম্যাচে দুই দিনের মধ্যেই ফল এসেছে। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯১২ সালে। যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড অংশ নিয়েছিল- যা ছিল ইতিহাসের প্রথম বহুজাতিক টেস্ট টুর্নামেন্ট।  ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। চ্যাম্পিয়ন হলেও পুরো আসরে তিনটি ম্যাচ হেরেছিল তারা। এই টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম তিন ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হয়েছে কোনো দল।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও একটি বিরল রেকর্ড হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশে ছিলেন ২২ বছরের নিচের চারজন খেলোয়াড়- আয়ুশ মাত্রে, শাইখ রশিদ, নূর আহমেদ ও ডেওয়াল্ড ব্রেভিস। এর আগে চেন্নাই কখনও এত কম বয়সের ৪ জন ক্রিকেটার একই ম্যাচে নামায়নি। গত ২৩ ডিসেম্বর বালিতে কাম্বোডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে (পুরুষ বা নারী) এক ওভারে পাঁচ উইকেট নেন ইন্দোনেশিয়ার অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা এটাই প্রথম। একমাত্র ওভারে তার বোলিং ফিগার ১-০-১-৫!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।