রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো বিলিয়নারের তালিকায় পপ সম্রাজ্ঞী বিয়ন্সে

প্রকাশিত - ৩০ ডিসেম্বর, ২০২৫   ১১:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : প্রথমবারের মতো বিলিয়নারের তালিকায় জায়গা করে নিলেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা বিয়ন্সে। ব্যবসা ও অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস–এর সর্বশেষ তালিকায় বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন হিসেবে উঠে এসেছে তার নাম।

ফোর্বসের তথ্যমতে, বিয়ন্সে এখন বিশ্বের পঞ্চম সংগীতশিল্পী হিসেবে এক বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা। এর আগে এই তালিকায় নাম লেখান টেলর সুইফট, রিহানা, ব্রুস স্প্রিংস্টিন এবং বিয়ন্সের স্বামী ও র‌্যাপার জে–জি।

চলতি মাসের শুরুতে ফোর্বস জানিয়েছিল, বিয়ন্সের সম্পদের পরিমাণ তখন প্রায় ৮০ কোটি ডলার। তাঁর দীর্ঘদিনের সফল সংগীতজীবন ও ব্যবসায়িক উদ্যোগের ধারাবাহিকতায় খুব শিগগিরই তিনি বিলিয়নারের সীমা অতিক্রম করবেন—এমন পূর্বাভাস দিয়েছিল সাময়িকীটি। এবার সেই পূর্বাভাস বাস্তবে রূপ নিল।

২০২৩ সালে অনুষ্ঠিত বিয়ন্সের ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ থেকে আয় হয় প্রায় ৬০ কোটি ডলার। এই ট্যুর তাঁকে বিশ্বের শীর্ষ পপ তারকাদের কাতারে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করে। এ ছাড়া ওই ট্যুর ঘিরে নির্মিত কনসার্ট চলচ্চিত্র থেকেও তিনি আয় করেন প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার।সব মিলিয়ে সংগীত, কনসার্ট, চলচ্চিত্র এবং অন্যান্য বিনিয়োগ থেকে অর্জিত সম্পদ বিয়ন্সেকে নিয়ে গেছে বিশ্বের বিলিয়নারদের কাতারে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।