রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের স্থগিত দুই ম্যাচের সূচি জানালো বিসিবি

প্রকাশিত - ৩০ ডিসেম্বর, ২০২৫   ১১:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির মঙ্গলবারের দুটি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামী বুধবার অনুষ্ঠিত হবে। তবে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সাধারণত দিনের প্রথম ম্যাচ দুপুর ১টায় শুরু হলেও বুধবার প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচ, যা সাধারণত সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়, সেটি শুরু হবে রাত ৮টায়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল সিলেট টাইটান্সের। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের।

এর আগে এক বিবৃতিতে বিসিবি জানায়, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং দেশের শোকাবহ পরিবেশের কারণে মঙ্গলবারের নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা সম্ভব নয়। সংশোধিত সময়সূচি ও ভেন্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে আলাদা এক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেশের ক্রিকেট উন্নয়নে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাঁর সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।