রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

প্রকাশিত - ২৯ ডিসেম্বর, ২০২৫   ১২:০৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বিপিএলে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের মন খারাপের কিছু নেই। তাদের জন্য খুশির সংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এক ক্রিকেট টুর্নামেন্ট চালু করেছে বিসিবি। টুর্নামেন্টের নাম দিয়েছে—সোনার বাংলা পাথওয়ে টি-২০ ক্রিকেট লিগ।

টুর্নামেন্টটি মূলত আয়োজন করা হয়েছে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করা আট ক্লাবের ক্রিকেটারদের কথা মাথায় রেখে। তাদের সঙ্গে এই টুর্নামেন্টে সুযোগ পাবেন বিপিএলের নিলামে দল না পাওয়া ক্রিকেটাররা।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। দল এখনো নির্দিষ্ট না হলেও ৬ থেকে ৮টি দল করা কথা জানিয়েছে বিসিবি। ম্যাচগুলো হবে বগুড়া ও রাজশাহীতে। প্রতিটি দলের কোচ ও ম্যানেজমেন্ট ঠিক করবে বিসিবি। সঙ্গে আর্থিক বিষয়টাও। টুর্নামেন্টটির প্রধান করা হয়েছে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদকে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।