রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ

প্রকাশিত - ২৯ ডিসেম্বর, ২০২৫   ০৩:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার বিচারের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। এতে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে রেখেছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

তিনি জানান, আজ (সোমবার) দুপুর ১২টা ১০ মিনিট থেকে শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। এতে করে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে, সড়কের অন্য পাশে বিমানবন্দরগামী লেন চালু রয়েছে। গতকালও তারা হাদি হত্যার বিচারের দাবিতে সাড়ে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।