রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল খেলে পাকিস্তানে পরিচিতি পেয়েছেন রংপুরের ব্যাটার

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ১০:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : প্রথমবার পাকিস্তান দলে ডাক পেলেন খাজা নাফি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্বপ্নপূরণের ডাক পাওয়ায় বিপিএলকেও কৃতিত্বের ভাগিদার করলেন উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগের কারণেই পাকিস্তানে পরিচিতি পেয়েছেন বলে জানিয়েছেন উদীয়মান ব্যাটার।

সর্বশেষ বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে ৫ ম্যাচে ২০১ রান করেছেন নাফি। আজ সিলেটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘আগেরবার বিপিএলের ভালো পারফর্ম করেছিলাম। এজন্য ক্রিকেটে সুযোগ পাই। বিপিএলে পারফর্ম করার পরই পাকিস্তানের মানুষ জানতে পারে যে নাফি নামেও একজন আছে। এরপরই আমি ঘরোয়া ক্রিকেটে খেলি।’

জাতীয় দলে ডাক পেয়ে ভীষণ উচ্ছ্বসিত নাফি। ২৩ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘এটা আমার জন্য গর্বের মুহূর্ত। জাতীয় দলের খেলার জন্য এতদিন কষ্ট করেছি। অবশেষে সে সুযোগ এসেছে।
একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

সর্বশেষ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন নাফি। এবারের বিপিএলেও রংপুরের হয়ে খেলবেন তিনি। দলটির হয়ে মাঠে নামার আগে বড় সুসংবাদ পাওয়া ব্যাটার বলেছেন, ‘রংপুরের হয়ে আমি জিএসএল খেলেছি। এই দলটা আমার জন্য নতুন নয়। বিপিএলে রংপুর আমার জন্য নতুন দল। নতুন লক্ষ্য হলো গত বছর যেমন পারফর্ম করেছিলাম, রংপুর রাইডার্সের হয়েও তেমিন পারফর্ম করার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।’

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।