রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের ভোটার আবেদন অনুমোদন করেছে ইসি

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ০৬:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেদন অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় যুক্ত হলেন তিনি। রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশন কর্তৃক তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আবেদন অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ২৭ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হয়। বেলা ১২টা ২০ মিনিটের দিকে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও তার মা জোবাইদা রহমান ইটিআই ভবনে প্রবেশ করেন। জাইমা রহমান ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ভবন ত্যাগ করেন। পরে দুপুর ১টার দিকে ইটিআই ভবনে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। সেখানে তারেক রহমান আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করে ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। ভোটার নিবন্ধন শেষ করে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন ত্যাগ করেন তারেক রহমান। এ সময় রাস্তায় অপেক্ষমাণ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে অভিবাদন জানান। উপস্থিত নেতাকর্মীরা তাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারেক রহমান ও জাইমা রহমান দুজনই ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।