রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডে মেধা নয়, বাজেট দেখে কাস্টিং হয় : ইমরান খান

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে অভিনয়শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে বাজেটকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে মন্তব্য করেছেন অভিনেতা ইমরান খান। সম্প্রতি এক পডকাস্টে পর্দার পেছনের এমন কঠিন বাস্তবতা তুলে ধরলেন অভিনেতা।  ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘মাত্রু কি বিজলি কা মন্ডোলা’-সিনেমায় নিজের কাস্টিংয়ের উদাহরণ টেনেই এমন বিস্ফোরক দাবি করেন ইমরান।  এই অভিনেতা জানান, বিশাল ভরদ্বাজ পরিচালিত ওই সিনেমার জন্য তিনি নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না তিনি। সেখানে প্রথমে অজয় দেবগনকে নেওয়ার কথা ছিল। কিন্তু পরে বাজেটের সীমাবদ্ধতার কারণে ইমরানকে সুযোগ দেওয়া হয়। 

অভিনেতা বলেন, আসলে কোন চরিত্রটির জন্য কোন অভিনেতা সঠিক, সেটি ভেবে কাস্টিং করা হয় না। বরং দেখা হয় কোন অভিনেতাকে নিলে সিনেমার বাজেট কম হবে এবং সিনেমাটি কত টাকা আয় করতে পারবে। নিজের ক্যারিয়ারের শুরুর দিকের পারিশ্রমিক নিয়ে ইমরান জানান, মাত্র ২৫ বছর বয়সেই তিনি সফলতার দেখা পেয়েছিলেন। সে সময় তিনি সিনেমা প্রতি ৭ থেকে ১০ কোটি রুপি পর্যন্ত আয় করতেন। তবে একদম শুরুর দিকে মাত্র ৫ লাখ রুপিতেও কাজ করতে রাজি হতেন অভিনেতা। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা এই অভিনেতা নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সময় নিয়েও কথা বলেন। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের পর তীব্র অবসাদে ভোগেন। এবার দীর্ঘ বিরতি কাটিয়ে ‘হ্যাপি প্যাটেল’ সিনেমার মাধ্যমে আবারও বলিউডে ফিরতে চলেছেন ইমরান খান। পর্দায় তার এই প্রত্যাবর্তনের অপেক্ষায় ভক্তরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।