রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ০২:২৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সর্বস্তরের ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিক থেকেই শাহবাগে শহীদ হাদি চত্বরে একে একে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এর আগে শনিবার রাতে এক ঘোষণায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রোববার দুপুর ২টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের কথা জানান।

তিনি বলেন, ‘রোববার দুপুর ২টা থেকে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগসহ সারা দেশের ৮টি বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।’ আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কোনো মৃত্যুকে ভয় করি না। শাহাদতের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এই ময়দানে দাঁড়িয়ে আছি। মৃত্যু আমাদের ভয় দেখাতে পারবে না। ইনসাফের এই লড়াই আমরা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমাকে যদি শহীদ করা হয়, আমার পর যিনি আসবেন, তিনিও শহীদ না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যাবেন। ইনসাফের এই আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।