রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে নিজ বাড়িতে দুই ভাইকে কুপিয়ে হত্যা, আহত ১

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ১১:২২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে দুই ভাইকে। এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড়ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন ও তার ছোট ছেলে আব্দুল কাইয়ুম।এ সময় তাদের প্রতিপক্ষ জমির উদ্দিন নামে আরো একজন গুরুতর আহত হলে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গুরুতর আহত জমির উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তারা কি কারণে খুন হলেন পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন।

পুলিশ জানায়, নিহত কৃষক আব্দুল কাইয়ুমের সাথে প্রতিবেশেী মো. জমির উদ্দিনের অনেক দিনের বিরোধ চলে আসছিল। তার ভাগনা কয়েক বছর আগে খুন হওয়া জালাল উদ্দিন হত্যা মামলার আসামী ছিলেন আব্দুল কাইয়ুম। সেই বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় আব্দুল কাইয়ুকে পুলিশে ধরিয়ে দিতে প্রতিবেশেী মো. জমির উদ্দিনসহ কয়েকজন নিহতদের বাড়িতে গেলে দুপক্ষের মধ্যে মারামারি বাধে।এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল কাইয়ুম  ও তার বড় ভাই কুয়েত ফেরত জামাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।