রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ০১:১৯ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : দেশের বেশির ভাগ অঞ্চলে শনিবার তাপমাত্রা বাড়ায় শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে। আগের দিন দেশের সাত জেলায় শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রবিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামী সোমবার রাত বা পরদিন মঙ্গলবার সকাল থেকে আবার তাপমাত্রা কমতে পারে।
এ সময় দেশের কিছু অঞ্চলে ফিরে আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহও। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘২৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা একই থাকতে পারে বা কিছুটা বাড়তে পারে। ৩০ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন দেশের কোনো কোনো অঞ্চলে আবার দু-এক দিনের জন্য মৃদু শৈত্যপ্রবাহও ফিরে আসতে পারে।’

ওমর ফারুক জানান, আগামী মাসে, অর্থাৎ জানুয়ারির শুরুর দিকে দেশে কুয়াশার পরিমাণ কমতে পারে। তখন সামগ্রিকভাবে দেশের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা বাড়তে পারে। তবে দেশের উত্তরে তাপমাত্রা তুলনামূলক কম ও শীতের অনুভূতি বেশি থাকতে পারে তখনো। 

এদিকে গতকাল দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা বাড়ায় শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখনো চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরেই ছিল। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৫ ডিগ্রি। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে দেশের কোনো অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে তখন সে অবস্থাকে শৈত্যপ্রবাহ বলা হয়।

তবে এ রকম তাপমাত্রা যদি কয়েকটি অঞ্চলে টানা দুই-তিন দিন থাকে তখন আবহাওয়া অধিদপ্তর সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ হিসেবে ঘোষণা করে। ফলে যশোরে শনিবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও তাকে শৈত্যপ্রবাহ বলছে না আবহাওয়া অধিদপ্তর। 

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগামীকাল রবিবার। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।