রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে খারাপ মানবিক সংকটে থাকা মিয়ানমারে রবিবার নির্বাচন

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ১২:৪৩ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : গৃহযুদ্ধে থাকা মিয়ানমারে রবিবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুদ্ধের কারণে দেশটি এশিয়ার সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে রয়েছে। মিয়ানমার ২০২১ সালের একটি অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বছর সামরিক বাহিনী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করেছিল।

চলতি বছর ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের ফলে চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে মিয়ানমার। রয়টার্স জানিয়েছে, ক্ষমতাসীন জান্তা দেশটিতে ভয়াবহ খাদ্য সংকটের তথ্য আগেও গোপন রেখেছে। গবেষকদের ক্ষুধা সম্পর্কিত তথ্য সংগ্রহ না করার জন্য এবং ত্রাণ কর্মীদের তা প্রকাশ না করার জন্য চাপ দিয়েছে জান্ত। পাশাপাশি অভ্যুত্থানের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

জাতিসংঘের অনুমান, মিয়ানমারের ৫ কোটি ১০ লাখ মানুষের মধ্যে ২০ কোটি মানুষের সাহায্যের প্রয়োজন কারণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মুদ্রার পতনশীলতা প্রায় অর্ধেক জনসংখ্যাকে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিচ্ছে। ছয় লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংঘাতে ৬ হাজার ৮০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতার কারণে বিপুল সংখ্যক লোক তাদের আবাসস্থল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

বিশ্ব খাদ্য সংস্থার হিসাব অনুযায়ী, মিয়ানমারজুড়ে ১ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার, যার অর্থ খাদ্যের অভাব তাদের জীবন ও জীবিকার জন্য হুমকিস্বরূপ।সংস্থাটি জানিয়েছে, মিয়ানমারের জনগণ বিশ্বের পঞ্চম বৃহত্তম গোষ্ঠী যাদের সাহায্যের প্রয়োজন। দেশজুড়ে ৫ লাখ হাজারেরও বেশি শিশু এই বছর তীব্র অপুষ্টিতে ভুগবে বলে ধারণা করা হচ্ছে - যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।