রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পরে ব্রিটিশ হাইকমিশনারের বড়দিন উদযাপন

প্রকাশিত - ২৫ ডিসেম্বর, ২০২৫   ০৯:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বাংলাদেশের ঐতিহ্যকে সম্মান জানিয়ে টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে বড়দিন উদযাপন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। 

তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেছেন, যা সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। বড়দিন উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন দূতাবাস শুভেচ্ছা জানিয়েছে। ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত, অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শের মিশনগু‌লো বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে। 

 
 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।