রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল বোঝাবুঝির অবসান, নোয়াখালীতেই থাকছেন সুজন

প্রকাশিত - ২৫ ডিসেম্বর, ২০২৫   ০৮:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : হঠাৎ রেগে মাঠ ছেড়ে বের হয়ে গিয়েছিলেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ। তবে তার ও টিম ম্যানেজমেন্টের ‘ভুল বোঝাবুঝির’ অবসান হয়েছে। আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন যোগ দিয়েছেন সুজন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসে নোয়াখালী এক্সপ্রেস। স্টেডিয়ামের আউটার মাঠে ক্রিকেটাররা অনুশীলনের জন্য নেমেছিলেন। এক পর্যায়ে স্টেডিয়াম ছেড়ে হাঁটা দেন তিনি। এ সময় কোথায় যাচ্ছেন তিনি—এমন প্রশ্ন করতেই ক্ষুব্ধ সুজন বলেন, ‘আমি কোনোভাবেই বিপিএল করবো না।’ 

মূলত অনুশীলনে পর্যাপ্ত বল না পাওয়ার ক্ষোভ থেকে দুপুরে সিএনজিতে চড়ে মাঠ ছাড়েন কোচ সুজন। তবে এই পুরো ঘটনাটিই মুহূর্তের উত্তেজনা বলে জানিয়েছেন তিনি।

পরে বিকালে গণমাধ্যমকে সুজন বলেন, ‘এটা ভুল বোঝাবুঝি। মুহূর্তের উত্তেজনায় হয়তো এ রকম একটা বিষয় হয়েছে। কিন্তু  আমার পেছনে দাঁড়িয়ে থাকা মালিকপক্ষের দুজনকে ধন্যবাদ। ওনারা আমার সঙ্গে কথা বলেছেন, বিসিবির পক্ষ থেকেও আমার সঙ্গে কথা বলেছে।’

হঠাৎ রেগে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্রেনিংয়ে ফ্যাসিলিটি ছিল না, যে ইকুইপমেন্টগুলো দরকার পাইনি। তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে। আমি হয়তো একটু বাজে ব্যবহার করে ফেলেছি আর কী।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।