২৪ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এক ওভারে ৫ উইকেট নিয়েছেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক ক্রিকেটে ওভারে ৫ উইকেট এই প্রথম হলেও ঘরোয়া টি-টোয়েন্টিতে এমন ঘটনা আগে দুবার ঘটেছে। বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন এবং ভারতের অভিমন্যু মিঠুন এমন কীর্তি করেন।
আল-আমিন ২০১৩-১৪ মৌসুমে সিলেটে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে এক ওভারে ৫ উইকেট নেন। অন্যদিকে অভিমন্যু মিঠুন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে কর্ণাটকের হয়ে এক ইউকেটে ৫ উইকেট পেয়েছিলেন।
মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে ২৮ বছর বয়সী প্রিয়ান্দানা গড়েছেন ইতিহাস। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৭ রান তোলে ইন্দোনেশিয়া। জবাব দিতে নেমে ১৫ ওভারে ১০৬ রান করে কম্বোডিয়া। এরপর ১ ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রিয়ান্দানা।
ওভারের প্রথম ৩ বলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চতুর্থ বল ছিল ডট। ওভারের শেষ ২ বলে তার ঝুলিতে আবারও উইকেট যুক্ত হয়। মাঝে তিনি একটি ওয়াইড দেন। তাতেই হয়ে যায় বিশ্ব রেকর্ড। প্রিয়ান্দানার দারুণ বোলিংয়ে ৬০ রানের বিশাল জয় পায় ইন্দোনেশিয়া।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।