রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ প্রসঙ্গে যে বার্তা দিলেন শাকিবের ‘প্রিয়তমা’

প্রকাশিত - ২৩ ডিসেম্বর, ২০২৫   ১১:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর আক্রান্ত হয়েছে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচী। আন্তর্জাতিক মিডিয়াতেও গুরুত্বের সঙ্গে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। 
গত কয়েক দিন ধরে ভারতীয় গণমাধ্যমে পশ্চিমবঙ্গের তারকারা উদ্বেগ প্রকাশ করে আসছেন। এ তালিকায় রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, অভিনেতা চিরঞ্জিৎ, দেব প্রমুখ। এবার বিষয়টি নিয়ে নিজের ভাবনার কথা জানালেন শাকিব খানের ‘প্রিয়তমা’, টলিউড অভিনেত্রী ইধিকা পাল।  

ইধিকা পাল বলেন, “এরকম একটা দেশ, যাকে আমি খুবই ভালোবাসতে দেখেছি। দেখেছি শিল্প এবং শিল্পীকে সম্মান করতে। সে দেশ আমাকে খুব ভালোবেসেছে। পারিপার্শ্বিক মানুষকে ভালোবাসতে দেখেছি। দেশটার মধ্যেই ভালোবাসা দেখেছি। সেই দেশেই যখন সবাই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে খুব খারাপ লাগছে। আমি চাই, খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হোক, সবাই শান্তভাবে থাকুন। ভালো থাকুন।” 

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তির পর দুই বাংলায় খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। শাকিবের সঙ্গে জুটি বেঁধে প্রশংসিত হওয়ার পরই ইধিকাকে দেবের নায়িকা করেন কলকাতার নির্মাতা সুজিত দত্ত। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পায় ইধিকা অভিনীত ‘খাদান’ সিনেমা। এতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়ান ইধিকা। বক্স অফিসেও সাড়া ফেলে এটি। আপাতত, ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী।

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর ভারতীয় বাংলা সিনেমায় নাম লেখান। ‘খাদান’, ‘রঘু ডাকাত’ সিনেমার বদৌলতে ইধিকা এখন টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।