রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বর মুডে জয়া আহসান

প্রকাশিত - ২৩ ডিসেম্বর, ২০২৫   ০৪:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অভিনেত্রী জয়া আহসান মানেই যেন পর্দায় জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে স্টাইল আইকন। অভিনয়ের দক্ষতা দিয়ে যেমন তিনি দশকের পর দশক দর্শকদের মুগ্ধ করে রেখেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রতিটি উপস্থিতি রীতিমতো নজরকাড়া।  বছর শেষে শীতের আমেজ যখন চারিদিকে, ঠিক তখনই নতুন রূপে ধরা দিয়ে নেটিজেনদের মনে উষ্ণতা ছড়ালেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। যেখানে তাকে দেখা গেছে একদমই ভিন্ন ধাঁচের 'ডিসেম্বর মুড'-এ। 

ক্যাপশনে লিখেছেন, ‘ডিসেম্বর মুড।’ ছবির মূল আকর্ষণ ছিল তার পরনের আইভরি শেডের স্লিভলেস ব্লেজার-স্টাইল ড্রেসটি। আধুনিকতা আর আভিজাত্যের মিশেলে তৈরি এই পোশাকে জয়াকে দেখাচ্ছিল অনন্য। ছবির প্রতিটি ফ্রেমে জয়া নিজের ফ্যাশন সেন্স ফুটিয়ে তুলেছেন অত্যন্ত নিপুণভাবে।  গলায় ছিল সোনালি চোকার, যার ঠিক মাঝখানে সবুজ পাথরের ছোঁয়া ছবির কালার টোনের সঙ্গে একটি সূক্ষ্ম অথচ জোরালো কনট্রাস্ট তৈরি করেছে। গয়নার ক্ষেত্রে তিনি যে মিনিমালিস্ট কিন্তু 'স্টেটমেন্ট' পছন্দ করেন, তার প্রমাণ মেলে হাতের বড় স্টেটমেন্ট রিংটিতে। বরাবরের মতোই জয়ার এই লুকে মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। একজন নেটিজেন লিখেছেন, ‘ওয়াও অনেক বেশি সুন্দর।’ আরেকজন নেটিজেন লিখেছেন, ‘দারুণ লাগছে আপু।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।