রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি খামারির বাড়িতে হামলা, ইসরায়েলিরা মেরে ফেলল ভেড়া

প্রকাশিত - ২৩ ডিসেম্বর, ২০২৫   ০৪:০৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরের দক্ষিণাঞ্চলে এক ফিলিস্তিনি খামারির বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি স্যাটেলাররা। এ সময় তারা তার কয়েকটি ভেড়াকে শক্ত বস্তু দিয়ে আঘাত করে ও ছুরিকাঘাত দিয়ে মেরে ফেলে। নিরীহ এসব প্রাণীর ওপর এই বর্বরোচিত হামলার ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানিয়েছে, সামু নামে ওই শহরে পরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। তারা জানতে পারে, নিকটবর্তী সুসইয়া বসতি থেকে স্যাটেলাররা এসে সামুতে হামলা চালাচ্ছে।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ভেড়াদের শরীরে বড় রড দিয়ে আঘাত করছে স্যাটেলাররা। এর কিছুক্ষণ পর ক্যামেরা ভেঙে ফেলে এক স্যাটেলার। পরবর্তীতে ঘটনাস্থলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, রক্তমাখা একটি ভেড়া প্রাণহীন অবস্থায় পড়ে আছে। আরব একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ভেড়াগুলোর মালিক মাহমুদ আল-দাঘামিন। হামলাকারীরা প্রথমে তার বাড়িতে পাথর নিক্ষেপ করে। ওই সময় ঘরের জানালা ভেঙে ফেলে তারা। ভেড়ার ওপর হামলা ছাড়াও তিন ফিলিস্তিনিকে লক্ষ্য করে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। তাদের পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীদের একটি কম্পাউন্ডে অভিযান চালায়। ওই সময় হামলার ব্যাপক প্রমাণ পায় এবং পাঁচ স্যাটেলারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।