রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে : ফখরুল

প্রকাশিত - ২৩ ডিসেম্বর, ২০২৫   ০৩:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে ভয়াবহ ফ্যাসিস্ট শাসন আমাদের মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনের পরে নির্বাচনী সরকার এবং সংসদ দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা করি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফখরুল আরও বলেন, এরমধ্যেই দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি ও মহল এই পরিবর্তনকালীন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ভয়ংকর চক্রান্ত করছে। আজকে আবারও আমি সেই ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ হওয়া ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করছি। পরিবর্তনকালীন প্রক্রিয়ার সময় সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলে উল্লেখ করে ফখরুল বলেন, আমাদের প্রত্যাশা ছিল ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার অত্যন্ত এই কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবেন। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, কিন্তু নির্বাচনকালীন যে পরিবেশ তা তৈরির জন্য তাদের আরও সচেতন ও ইতিবাচক এবং কার্যকরী ভূমিকা পালন করা দরকার। আমরা আশা করি, তারা নির্বাচন যে সুষ্ঠু হয় সে দিকে মনোযোগ দেবেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।