রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভা ক্যাম্পে অভিযান : ১৬ কেজি গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত - ২৩ ডিসেম্বর, ২০২৫   ০২:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ৪ নম্বর সেক্টরে যৌথ বাহিনীর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা। তিনি বলেন, সকাল থেকে মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। সকালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চার নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা দেশীয় অস্ত্র ও ১২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সকাল ৯টায় ৪ নম্বর সেক্টরের পিচ্চি রাজার মাদকের বিভিন্ন স্পটে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান এখনো চলমান রয়েছে বলে জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।