রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমার শানুর মানহানির মামলায় মুখ খুললেন প্রাক্তন স্ত্রী

প্রকাশিত - ২২ ডিসেম্বর, ২০২৫   ০৩:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কুমার শানু এবং তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যকার তিক্ততা এবার আদালত পর্যন্ত গড়িয়েছে। সম্প্রতি শানুর আনা মানহানির মামলার প্রেক্ষিতে কথা বলেছেন রীতা। গায়কের করা কোটি টাকার ক্ষতিপূরণ দাবিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনেন রীতা ভট্টাচার্য। তার দাবি ছিল, অন্তঃসত্ত্বা থাকাকালীন শানু তার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন। এমনকি তাকে খাবার পর্যন্ত দেওয়া হতো না বলে অভিযোগ করেন তিনি। এছাড়া গায়কের একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও প্রকাশ্যে আনেন রীতা। 

এসব অভিযোগের পর নিজের ভাবমূর্তি রক্ষায় মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হন কুমার শানু। ৫০ কোটির দাবিতে অবাক রীতা গত ১৭ ডিসেম্বর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুরুতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের কথা শোনা গেলেও, রীতা জানিয়েছেন ভিন্ন কথা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওর পক্ষ থেকে আমাকে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে, সেখানে ৫০ কোটি টাকা দাবি করা হয়েছে।’ ‘আমি বুঝতে পারছি না ও কীভাবে ভাবল যে আমার কাছে এত টাকা আছে। এটা সত্যিই অবাক করার মতো বিষয়। ও কি ভুলে যাচ্ছে যে ও নিজের তিন সন্তানের মায়ের বিরুদ্ধেই মামলা করছে?’ রীতা আরও বলেন, ‘যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, তখন ওর অন্য সম্পর্কগুলো প্রকাশ্যে আসে। তখন আমার বয়স এতই কম ছিল যে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমাকে রান্নাঘরে আটকে রাখা হতো, বাচ্চার দুধ কিংবা চিকিৎসার ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছিল।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।