রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুনিকে জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না

প্রকাশিত - ২২ ডিসেম্বর, ২০২৫   ০১:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সংগঠক ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার প্রতিষ্ঠিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। রোববার (২১ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, ‘খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই। বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।’ এদিকে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, ওসমান হাদির হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুল ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া একই দিন ফয়সাল করিমের দেশত্যাগে আজ নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা এক সন্ত্রাসী (ফয়সাল করিম)। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়। পরদিন শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ছিলেন। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’ শুরু করেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব কালচারাল সেন্টার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।