রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে নতুন করে পদক্ষেপ নিতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু

প্রকাশিত - ২১ ডিসেম্বর, ২০২৫   ১২:৩০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইরানের বিরুদ্ধে নতুন করে পদক্ষেপ নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার এনবিসি নিউজ এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা উদ্বিগ্ন যে ইরান জুন মাসে মার্কিন বোমা হামলায় ব্যবহৃত পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পুনর্নির্মাণ করছে। তাই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আবার আক্রমণের বিকল্পগুলো সম্পর্কে ট্রাম্পকে অবহিত করার প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু।

চারজন সাবেক মার্কিন কর্মকর্তার মতে, ইসরায়েলি কর্মকর্তারা ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠেছে যে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি করছে। ইসরায়েলি কর্মকর্তারা এও উদ্বিগ্ন যে, ইরান জুন মাসে মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পুনর্নির্মাণ করছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো পুনর্নির্মাণ এবং তাদের বিকল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করার প্রচেষ্টা ইসরায়েলের উদ্বেগের বিষয়।

ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চলতি মাসের শেষের দিকে ফ্লোরিডায় মার-এ-লাগো এস্টেটে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। ওই বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পের কাছে এই যুক্তি তুলে ধরবেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ এমন একটি হুমকি তৈরি করেছে যার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় নেতানিয়াহুর যুক্তির একটি অংশ হতে পারে যে ইরানের কর্মকাণ্ড কেবল ইসরায়েলের জন্যই নয় বরং বৃহত্তর অঞ্চলের জন্যও বিপদ ডেকে আনবে, যার মধ্যে মার্কিন স্বার্থও রয়েছে। ইসরায়েলি নেতা ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানে যোগদান বা সহায়তা করার বিকল্পগুলো উপস্থাপন করতে পারবেন।

ইসরায়েলি কর্মকর্তারা ২৯ ডিসেম্বরের বৈঠকের ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার নেতানিয়াহুর সাথে বৈঠক সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে এটি নির্ধারণ করিনি, তবে তিনি আমার সাথে দেখা করতে চান।"ইসরায়েলি সরকার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। জাতিসংঘে ইরানি মিশন মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।