২৪ ঘণ্টা অনলাইন : প্রকাশ্যে এল নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’-এর ফার্স্ট লুক। সম্প্রতি নির্মাতা তার ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করার মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন। নির্মাতা গণমাধ্যমে জানিয়েছেন, সিনেমাটি মুক্তির প্রাথমিক প্রস্তুতি হিসেবে এই ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এর টিজার।
গল্পপটে, দৌলতদিয়া যৌনপল্লির একটি উচ্ছেদ অভিযান এবং সেখানকার বাসিন্দাদের জীবনের গল্প ঘিরে নির্মিত হয়েছে ‘রঙবাজার’। সিনেমার বড় একটি অংশের শুটিং হয়েছে সরাসরি দৌলতদিয়াতেই। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। এদের মধ্যে পিয়া জান্নাতুলকে দেখা যাবে একজন নায়িকার চরিত্রে। যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিন। মাদক কারবারির চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ এবং রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠুকে। তামজিদ অতুলের মূল ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। লাইভ টেকনোলজিস প্রযোজিত এই সিনেমাটি এখন এখন শুধু মুক্তির অপেক্ষায়।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।