২৪ ঘণ্টা অনলাইন : আরব ফুটবলের বিস্ময়কর উত্থানের ধারাবাহিকতা ধরে রেখেছে মরক্কো। ২০২২ সালের বিশ্বকাপে তারা সেমিফাইনালে উঠে চমকে দিয়েছিল। তিন বছর পর সেই কাতারে এবার তারা ফিফার ট্রফি হাতে উদযাপন করল। গতকাল (বৃহস্পতিবার) দোহার লুসাইল স্টেডিয়ামে ফিফা আরব কাপের ফাইনালে উজ্জীবিত জর্ডানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো।
আরব কাপের ফাইনালে প্রথমবার উঠেছিল জর্ডান। দারুণ লড়াই করে মরক্কোকে চমকে দিতে বসেছিল তারা। কিন্তু অভিজ্ঞতায় পেরে ওঠেনি। অতিরিক্ত সময়ে গড়ানো পাঁচ গোলের থ্রিলার জিতেছে মরক্কানরা। উসামা তান্নানে মরক্কোকে চার মিনিটের মধ্যে এগিয়ে দেন। আলী ওলোয়ানের হেডে ৪৮তম মিনিটে সমতায় ফেরে জর্ডান। তারই পেনাল্টিতে তারা ৬৮তম মিনিটে এগিয়ে যায়। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে আব্দেররাজ্জাক হামেদ আল্লার সমতাসূচক গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। শততম মিনিটে তার গোলে আফ্রিকা নেশনস কাপের আগে ট্রফি জেতে মরক্কো।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।