রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন্ত হাতি পুড়িয়ে হত্যা, শ্রীলঙ্কায় গ্রেপ্তার ৩

প্রকাশিত - ১৯ ডিসেম্বর, ২০২৫   ০১:০৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভাইরাল এক ভিডিওতে একটি বন্য হাতিকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যার দৃশ্য দেখা যাওয়ার পর প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে শ্রীলঙ্কার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী কলম্বো থেকে দূরের এক শহর থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শ্রীলঙ্কার পুলিশ বলেছে, জীবন্ত হাতি পুড়িয়ে হত্যার ঘটনায় রাজধানী কলম্বো থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) উত্তর-মধ্যাঞ্চলীয় জেলা অনুরাধাপুরা থেকে ৪২ থেকে ৫০ বছর বয়সী তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাতি পুড়িয়ে হত্যার এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি সন্দেহভাজনদের আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর জনগণের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বন্যপ্রাণী কর্মকর্তারা জানান, আগুন দেওয়ার আগে হাতিটিকে গুলি করে আহত করা হয়েছিল এবং পরে পশু চিকিৎসকদের জীবন বাঁচানোর চেষ্টা ব্যর্থ হয়।

দেশটির বন্যপ্রাণী কর্মকর্তারা বলেছেন, আগুন দেওয়ার আগে হাতিটিকে গুলি করে আহত করা হয়েছিল। যদিও পরবর্তীতে পশু চিকিৎসকদের হাতিটিকে বাঁচানোর চেষ্টা ব্যর্থ হয়। শ্রীলঙ্কায় হাতিকে পবিত্র বলে মনে করা হয় এবং এই প্রাণীর সুরক্ষা আইনিভাবে নিশ্চিতের বিধান রয়েছে। তারপরও প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষক ও বাসিন্দারা কখনো কখনো ফসল নষ্ট করায় বন্য হাতির ওপর আক্রমণ চালান। দেশটির আইনে হাতি সুরক্ষিত এবং হাতি হত্যা করা হলে শিকারিদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তবে দেশটিতে ১৯৭৬ সালের পর থেকে হাতি হত্যার অভিযোগে কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। বরং মৃত্যুদণ্ড স্বয়ংক্রিয়ভাবে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। দেশটিতে মানুষ ও হাতির মাঝে সংঘাত বৃদ্ধি পাওয়ায় গত পাঁচ বছরের প্রতিবছরে গড়ে প্রায় ৪০০টি হাতি এবং ২০০ জন মানুষের প্রাণহানি ঘটেছে। শ্রীলঙ্কায় আনুমানিক ৭ হাজার বন্য হাতি রয়েছে। বৌদ্ধ সংস্কৃতিতে গুরুত্বের কারণে হাতিকে আংশিকভাবে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র: এএফপি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।