রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপন ইসরায়েল থেকে ২৮ হাজার কোটির অস্ত্র কিনছে এই মুসলিম দেশ

প্রকাশিত - ১৯ ডিসেম্বর, ২০২৫   ১২:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দখলদার ইসরায়েল থেকে গোপনে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশি অর্থে যা ২৮ হাজার কোটি টাকার সমান। ফরাসি সংবাদমাধ্যম ইন্টিলিজেন্স অনলাইন গত সপ্তাহে এই গোপন চুক্তির কথা ফাঁস করে বলে বুধবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব। ইসরায়েলি কুখ্যাত অস্ত্র উৎপাদনকারী এলবিট সিস্টেমের সঙ্গে অত্যন্ত গোপনে চুক্তিটি করে আমিরাত। গত মাসে এলবিট সিস্টেম জানায়, তারা একটি দেশের সঙ্গে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। তবে দেশের নাম প্রকাশ করেনি। এলবিট সিস্টেমের অস্ত্র উৎপাদনের কারখানা আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। এগুলোতে প্রায়ই হানা দেন ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীরা।

ফরাসি সংবাদমাধ্যম ইন্টিলিজেন্স জানিয়েছে, এলবিটের জে-মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেমের আপডেট ভার্সন কিনেছে আমিরাত। এই ব্যবস্থাগুলো মূলত উন্নত লেজার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। যা বিমানের দিকে ছোড়া সারফেস টু এয়ার মিসাইলের সেন্সর অকেজো করে দিতে সক্ষম। ইসরায়েলি সরকারের অনুমোদন নিয়ে একটি যৌথ প্রকল্পের আওতায় এই প্রযুক্তিগুলো সংযুক্ত আরব আমিরাতেই  তৈরি করা হবে। মোট আট বছর মেয়াদী এই চুক্তিটি ইসরায়েলের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তির অত্যন্ত সংবেদনশীলতার কারণে এই চুক্তির অনেক তথ্যই এখনও গোপন রাখা হয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফাম—উভয় সংস্থাই এই চুক্তির সমালোচনা করেছে। তাদের মতে, এর ফলে বেসামরিক মানুষের ক্ষতি হতে পারে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকতে পারে।

সূত্র: দ্য নিউ আরব

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।