রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোপুরি নিভেছে প্রথম আলো কার্যালয়ের আগুন

প্রকাশিত - ১৯ ডিসেম্বর, ২০২৫   ১১:৩৮ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর গতকাল রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ (শুক্রবার) সকাল ১০টার পর দেখা যায় নিজেদের কার্যক্রম সমাপ্ত করেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে যেকোনো ঝুঁকি এড়াতে আরেকটি ইউনিট এখনও ঘটনাস্থলে কাজ করছে। তাদের কার্যক্রম সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে আগুন নির্বাপণের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, আগুনে প্রতিষ্ঠানটির কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। সকাল থেকে ভবনের ভেতরে ধোঁয়ার দেখা মিললেও এখন আর তেমন নেই। আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়েনি। তবে আগুন দেওয়া ভবনটির নিচতলায় প্রথমা প্রকাশনের কার্যালয় ছিল। আগুনে এ কার্যালয় পুরোপুরি পুড়ে গেছে।  এদিকে, সকাল থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে ভিড় জমাতে থাকেন উৎসুক জনতা। ঘটনাস্থলে রয়েছেন সিআইডির বিশেষজ্ঞরা। এ ছাড়া পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সবমিলিয়ে আগুন পুরোপুরি নিভলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে সাধারণ মানুষের আনাগোনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পরই প্রথম আলোর কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। আগুন লাগার ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।