রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী মারা গেছেন

প্রকাশিত - ১৮ ডিসেম্বর, ২০২৫   ১১:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভারতের প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী মেহের ক্যাস্টেলিনো মারা গেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খ্যাতনামা ফ্যাশন সাংবাদিক। তার বয়স হয়েছিল ৮১ বছর। এনডিটিভিসহ একাধিক ভারতীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। 

ফ্যাশন ইন্ডাস্ট্রির অগ্রদূত হিসেবে প্রজন্মের পর প্রজন্মের ভারতীয় নারীদের আত্মবিশ্বাস ও আকাঙ্ক্ষা নিয়ে জনসমক্ষে এগিয়ে আসার পথ প্রশস্ত করেছেন মেহের। তার মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছে মিস ইন্ডিয়া অর্গানাইজেশন। তাকে পথপ্রদর্শক হিসেবে বর্ণনা করে তাতে বলা হয়েছে, “দরজা খুলে দিয়েছিলেন, মানদণ্ড স্থাপন করেছিলেন এবং প্রজন্মের পর প্রজন্মের নারীদের নির্ভীকভাবে স্বপ্ন দেখার ভিত্তি গড়ে দিয়েছিলেন।”

শোক প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, “মেহের ক্যাস্টেলিনোর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৬৪ এবং সর্বপ্রথম ফেমিনা মিস ইন্ডিয়া। সত্যিকারের পথপ্রদর্শক হিসেবে দরজা খুলে দিয়েছিলেন, মানদণ্ড তৈরি করেন এবং প্রজন্মের পর প্রজন্মের নারীদের নির্ভয়ে স্বপ্ন দেখার ভিত্তি গড়েন। প্রকৃত অর্থেই একজন অগ্রদূত তিনি। তার উত্তরাধিকার বেঁচে আছে তার সেই সব যাত্রার মাঝে; যা তিনি সম্ভব করেছিলেন।” 

পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি। তার উত্তরাধিকার চিরকাল উজ্জ্বল থাকুক।”‘মিস ইউনিভার্স’, ‘মিস ইউনাইটেড নেশনস’-এ ভারতের প্রতিনিধিত্ব করেন মেহের। বিশ্বের নানা প্রান্তে ২ হাজারের বেশি শো-তে অংশ নিয়েছিলেন। সময়ের সঙ্গে ভারতীয় নারীদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি।

র‌্যাম্প থেকে নিউজ রুমের অলিগলিতে তার অবাধ যাতায়াত ছিল। ফ্যাশন দুনিয়া তাকে একডাকে চেনেন। ১৯৭৩ সালে ইভ’স উইকলি-তে তার প্রথম লেখা প্রকাশিত হয়। তারপর ধীরে ধীরে প্রথম সারির ফ্যাশন সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করেন। স্টাইল ও সংস্কৃতি নিয়ে তার লেখা প্রবন্ধ-নিবন্ধগুলো নিয়ে আজও চর্চা হয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।