রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি কারাগারে দুর্বিষহ অবস্থায় বন্দি ১০ হাজার ফিলিস্তিনি

প্রকাশিত - ১৮ ডিসেম্বর, ২০২৫   ১২:৫০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইসরায়েলি কারাগারে দুর্বিষহ অবস্থায় বন্দি আছেন ১০ হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বন্দিদের মধ্যে ৪৫০ শিশু ও ৮৭ জন নারী রয়েছেন। মোট বন্দির মধ্যে তিন হাজার ৬২৯ জনকে বিনাবিচারে আটক রাখা হয়েছে।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় ২১ হাজার মানুষকে আটক করেছিল। 

হামাসের শর্ত অনুসারে পরবর্তীতে বেশ কিছু বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। তবে সম্প্রতি পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের কাজ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই সময়ে নতুন করে ফিলিস্তিনিদের আটক করতে শুরু করে ইসরায়েল। বুধবার একটি বন্দি অধিকার গোষ্ঠী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরজুড়ে সামরিক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে।

ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, সালফিট, জেনিন, বেথলেহেম, রামাল্লাহ, নাবলুস, তুলকারেম এবং হেবরন শহরগুলোকে লক্ষ্য করে চালানো অভিযানে আটকদের মধ্যে একজন শিশু এবং প্রাক্তন বন্দিও রয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে, ফিলিস্তিনিদের লক্ষ্য করে অবমাননাকর কাজ করেছে এবং তাদের সম্পত্তি ভাঙচুর করেছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।