রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুসুম সিকদারের ফ্যাশন স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা

প্রকাশিত - ১৬ ডিসেম্বর, ২০২৫   ০৬:৪৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানভাবে সরব থাকেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আর এই অভিনেত্রীর নতুন লুক মানেই যেন একরাশ মুগ্ধতা।সম্প্রতি সামাজিক যোগাযো গমাধ্যমে একাধিক ছবি শেয়ার করেছেন কুসুম সিকদার। যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে।  শেয়ার করা ছবিগুলোতে এই লাস্যময়ীকে দেখা গেছে খোলা চুলে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে। খোলামেলা পোশাকে, বড় দুল আর বোল্ড লুকে কুসুম সিকদার যেন নেটিজেনদের নজর কেড়েছেন। 

তার পরনে ছিল ক্যাজুয়াল শর্ট স্কার্ট। এদিকে চোখে রোদচশমা এবং হাতে মানানসই ঘড়ি পরে স্টাইলকে দিয়েছেন পূর্ণতা। তার এই মোহনীয় রূপে মুগ্ধ হয়েছেন ভক্তরা।  কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসা। একজন নেটিজেন উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘মানুষ এত সুন্দর হয় কিভাবে?’। আরেকজন মন্তব্য করেছেন, ‘আমার প্রিয় মিষ্টি অভিনেত্রী, আপনাকে ভীষণ মিষ্টি, কিউট দেখাচ্ছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।