রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারিনা সংসারটাকে আগলে রেখেছে’

প্রকাশিত - ১৬ ডিসেম্বর, ২০২৫   ০৬:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের অন্যতম চর্চিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এই তারকা জুটি। বয়সের ব্যবধান প্রায় ১০ বছর হলেও তাদের রসায়ন বরাবরই নজর কাড়ে ভক্তদের। তবে আজ যে সম্পর্ক এত গভীর ও মজবুত, শুরুর দিনগুলো কিন্তু মোটেও অতটা মসৃণ ছিল না।  সম্প্রতি সাইফ নিজেই স্বীকার করেছেন, সম্পর্কের শুরুর দিকে কারিনাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি। ঘটনার সূত্রপাত ২০০৮ সালে ‘টশন’ ছবির শুটিং সেটে। শাহিদ কাপুরের সঙ্গে দীর্ঘ প্রেমের পাট চুকিয়ে তখন একলা ছিলেন কারিনা। সেই ছবির সেটেই কারিনাকে প্রেমের প্রস্তাব দেন সাইফ। তবে প্রেমের জোয়ারে ভাসলেও মনের কোণে ছিল অজানা এক ভয়।

সাইফ আলি খানের মতে, সম্পর্কের শুরুর দিকে আবেগ এতটাই বেশি থাকে যে বাস্তবকে অনেক সময় উপেক্ষা করতে হয়। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি আসলে খুব একটা সহজ মানুষ নই। এর আগে আমি এমন সব নারীদের সাথে মিশেছি যাদের সিনেমার জগতের সাথে কোনো যোগসূত্র ছিল না।’  ‘ফলে কারিনা যখন আমার জীবনে এল, তখন আমি নিজেকে সামলাতে পারছিলাম না। ওর সাথে কাজ করা অন্য নায়কদের আমি নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিলাম।’ সাইফের কথায়, ‘কারিনা আমাদের সংসারটাকে আগলে রেখেছে। ও যেমন সৃজনশীল একজন অভিনেত্রী, ঠিক তেমনি একজন অসাধারণ মা এবং স্ত্রী। ওর মতো ভালো মনের মানুষ আমি খুব কম দেখেছি।’ বর্তমানে দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে সুখের সংসার তাদের। সাইফ মনে করেন, কারিনার উপস্থিতিতেই তাদের বাড়ি আজ আক্ষরিক অর্থেই ‘ঘর’ হয়ে উঠেছে। অতীতের সেই নিরাপত্তাহীনতা কাটিয়ে আজ তারা একে অপরের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।