রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে নান্নুদের হেসেখেলে হারালেন আশরাফুলরা

প্রকাশিত - ১৬ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রতি বছর মহান বিজয় দিবস উপলক্ষে প্রদর্শনীমূলক ম্যাচ খেলে থাকেন দেশের সাবেক ক্রিকেটাররা। এবারের ম্যাচে আজ (মঙ্গলবার) শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের দল মুশতাক একাদশ সংগ্রহ করে ১৩৮ রান। জবাবে মিনহাজুল আবেদীন নান্নুর জুয়েল একাদশ করতে পারে ১০০ রান। মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুশতাক একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৪৬ রান করেন নাদিফ চৌধুরী। এছাড়া ২৭ বলে ৪২ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তুষার ইমরান।

জুয়েল একাদশের হয়ে ৩ উইকেট শিকার করেন আবদুর রাজ্জাক। একটি করে উইকেট নিয়েছেন আনোয়ার হোসাইন এবং তারেক আজিজ খান। জবাব দিতে নেমে জুয়েল একাদশের জাভেদ ওমর বেলিম ফেরেন ৮ বলে ৩ রান করে। আরেক ওপেনার শাহরিয়ার নাফীস টিকে ছিলেন এক প্রান্ত ধরে। পরে নাফীস ৩৩ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিকে মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ২ রান করে টিকে ছিলেন। এছাড়া ১৯ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তালহা জুবায়ের। ৪ উইকেট হারিয়ে ১০০ রানে থামে জুয়েল একাদশ। মুশতাক একাদশ পায় ৩৮ রানের বড় জয়।  মুশতাক একাদশের হয়ে ১টি করে উইকেট নেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।