রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭ উইকেটের জয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ১১:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  যুব এশিয়া কাপে আফগানিস্তানের পর আজ সোমবার (১৫ ডিসেম্বর) নেপালকেও হারাল বাংলাদেশ। দুবাইর দ্য সেভেন স্টেডিয়ামে পাওয়া ৭ উইকেটের জয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে জুনিয়র টাইগাররা। আর এই জয়ে সেমিফাইনালেও এক পা দিয়ে রাখল আজিজুল-আবরাররা।

নেপাল টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানে অলআউট হয়। জবাবে জাওয়াদ আবরারের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে ১৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রান তাড়া করতে নেমে ২৮ ও ২৯ রানের মাথায় দুটি উইকেট হারায় বাংলাদেশ। ২৮ রানের মাথায় রিফাত বেগ আউট হন ৫ রান করে। এরপর নতুন ব্যাটসম্যান আজিজুল হাকিম ১ রান করেই রান আউটে কাটা পড়েন।

সেখান থেকে আবরার ও কালাম সিদ্দিকী তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। ১২১ রানের মাথায় সিদ্দিকী ৪টি চারে ৩৪ রান করে আউট হন। কিন্তু আবরার ৭টি চার ও ৩ ছক্কায় ৭০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচসেরাও হন তিনি। তার সঙ্গে ১২ রানে অপরাজিত থাকেন রিজান হোসেন।

তার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে নেপালের যুবারা। তাতে ১৭ ওভারে ৮১ রান তুলতেই হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে আশিষ লুহার ও অভিষেক তিওয়ারির ব্যাটে নেপালের রান ১৩০ পর্যন্ত যায়। আশিষ ১ চারে ২৩ ও অভিষেক ২ ছক্কায় ৩০ রান করেন। এছাড়া উদ্বোধনী দুই ব্যাটার সাহিল প্যাটেল ১৮ ও নিরাজ কুমার যাদব করেন ১৪ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে বাংলাদেশের মো. সবুজ ৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রানে ৩টি উইকেট নেন। শাহরিয়ার আহমেদ ৫.১ ওভারে ২ মেডেনসহ ১০ রানে ২টি, আজিজুল হাকিম ৪ ওভারে ১৮ রানে ২টি ও সাদ ইসলাম ৭ ওভারে ৩২ রানে নেন ২টি উইকেট। ৫ ওভারে ২২ রান দিয়ে অপর উইকেটটি নেন শাহরিয়া আল-আমিন। গ্রুপপর্বের শেষ ম্যাচে বুধবার বেলা ১১টায় শ্রীলঙ্কার যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।